ফুলবাড়ীয়া প্রেসক্লাব নির্বাচন কার্যনির্বাহী কমিটি গঠন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সাংবাদিকদের প্রাণের সংগঠন ফুলবাড়ীয়া প্রেসক্লাব নির্বাচন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে সকাল থেকে শুরু হয়ে বিকেল ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ।
নির্বাচনে মোট ৫০ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৪টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (২) পদে প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ও বিশ্বজিৎ প্রসাদের লড়াইয়ে নজরুল ইসলাম (দৈনিক সন্ধানী বার্তা) বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আলী আশরাফ ও নয়ন মনি’র লড়াইয়ে আলী আশরাফ (দৈনিক মুক্ত খবর) বিজয়ী হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী মোত্তালিব দরবারী ও শফিকুল ইসলামের লড়াইয়ে মোত্তালিব দরবারী (ফ্রিল্যান্স) বিজয়ী হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্যদের মধ্যে সহ- সভাপতি (১) আবুল কালাম (ইত্তেফাক) সাধারণ সম্পাদক- মো. আব্দুল হালিম (কালের কন্ঠ) অর্থ বিষয়ক সম্পাদক- শামীম আহামেদ নীলু (দৈনিক মানবকন্ঠ) সাংগঠনিক সম্পাদক- সেলিম হোসাইন (আজকের পত্রিকা) ধর্মীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- শহিদুল ইসলাম (নাগরিক সংবাদ) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- কবি রফিকুল ইসলাম মানিক (দৈনিক জবাবদিহি ) দপ্তর সম্পাদক- হেলাল উদ্দিন উজ্জ্বল (প্রতিদিনের সংবাদ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মির্জা মঞ্জুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন) কার্যকরী সদস্য (১) সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠু (দৈনিক যুগান্তর) কার্যকরী সদস্য (২) এস এম গোলাম ফারুক আকন্দ (ভোরের ডাক) কার্যকরী সদস্য (৩) কবীর উদ্দিন সরকার হারুন (দৈনিক সমকাল)। পদাধিকার বলে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম দায়িত্ব পালন করে আসছেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















