শেখ ফয়জুর রহমানের একগুচ্ছ কবিতা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
শেখ ফয়জুর রহমান (জন্ম: ২০ জুলাই) একজন বাংলাদেশী কবি, ছড়াকার, লেখক, শিক্ষক, শিল্পী ও সাংবাদিক। তিনি দৈনিক জামানার সম্পাদক ও প্রকাশক। অসহায়-দুস্থ লোকদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড় করিয়েছেন ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’। তিনি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও রয়েছে তার ‘কলস্বন শিল্পীগোষ্ঠী’ নামে একটি সুস্থ সাংস্কৃতিক সংগঠন। এটির তিনি প্রতিষ্ঠাতা পরিচালক।
ভস্ম শহরের প্রেতাত্মা
আরো বেশি ধূসর হয়ে ওঠে
পশ্চিমে সূর্যের রং
থেকে থেকে ছাই- কণা উড়ে ঘুরে
এখানে কোন শব্দ নেই
কোথাও কেউ নেই !
কিছু মরিচা পড়া লোহা আর ভাঙা কংক্রিট
সাক্ষী হয়ে আছে ব্যবচ্ছেদের
গাছগুলো প্রাণ হারিয়ে পাতারা বিবর্ণ
কোথাও বিশ্বাসের কবর হয়েছে
মেকি কান্নায় মক্ত মানুষরূপী শ্বাপদ
যেন ভস্ম শহরের প্রেতাত্মা ।
অস্তিত্বে শ্বাশ্বত অমলিন
তুমি উড়ে চলা প্রজাপতি
এই আসো, এই যাও
চেপে ধরলে পিষে যাবে
তাই আলতো করে ধরি
অথচ তুমি সেই সুযোগটাই কাজে লাগাও !
ভীষণ শূন্যতা চাপে হৃদয়ের অন্দরে
বাড়ে রুহের ব্যথা
কমে যায় আমার ললিত হায়াতের দিন
তুমি অস্তিত্বে শ্বাশ্বত অমলিন ।
মৃত্যুর ফরমান
শেখ ফয়জুর রহমান
হয়তো তুমিও ভালো নেই
কিংবা ভালো আছো
কিন্তু আমি সত্যিই ভালো নেই !
আমার হৃদয়ে যে রক্তক্ষরণ
দহনের দাগ কিংবা যন্ত্রণার ছটফটানি
তা কেবল আমিই জানি
আমার রাতের আলো নেই
আছে শুধু বিদঘুটে অন্ধকার
কোথাও কোনো শব্দ নেই
আছে শুধু মৃত্যুসম নিরবতা
আমি বেঁচে আছি বললে
শূন্যতা আমার মৃত্যুর ফরমান জারি করে ।
আমি সামান্য বিরহী
শেখ ফয়জুর রহমান
রসিক তো বিলাসী প্রেমিক
আমি সামান্য বিরহী
অল্প বিরহ ধারণ করাও
যে হৃদয়ের জন্য কঠিন হয়ে দাঁড়ায়
সেখানে স্বাভাবিকভাবেই শুষ্কতা বিরাজমান …
প্রেমে পড়াই যথেষ্ট নয় কি —
পড়ার যত ধরণ আছে ?
এমন পড়া পড়েছি
ভেঙ্গে মচকে যাচ্ছেতাই কান্ড
এখন শুধুই হেকিম খুঁজি তোমার চোখে ।
সেদিনও বসন্ত রবে
শেখ ফয়জুর রহমান
সেদিনও প্রকৃতিতে বসন্ত বিরাজ করবে
ডেকে উঠবে সুরেলা কোকিল
বাতাসে ভেসে বেড়াবে শুষ্ক পথের ধুলো
উদাস করা দুপুরে কোথাও হতে
ভেসে আসবে কুরআন তেলাওয়াতের ধ্বনি
সেদিনও ঠিক বসন্ত রবে
ডাহুকের দল ঝিমোবে বাঁশঝাড়ের তলায়
তুমি আমায় খুঁজতে এলে —
হয়তো দেখতে পাবে
আমার গোরের ‘পরেই শিমুল গাছ থেকে
খসে পড়ছে নক্ষত্রের মতন
বোঁটার মায়া ত্যাগ করা লালচে শিমুল ফুল ।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















