| ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় উৎপাদন, আর্থিক ও সেবা খাতে সমবায় সমিতি গঠন ও নিবন্ধনের লক্ষ্যে প্রাক-নিবন্ধন, উদ্বুদ্ধকরণ সভা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২৮ অক্টোবর বুধবার বিকাল ৪:০০ টায় রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন শহীদ মিনার রোডস্থ সিএসও নেটওয়ার্ক প্রস্তাবিত ‘বলেশ্বর সমবায় সমিতি লিঃ’-এর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি: মো. জামিল হোসেন মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা (অ: দা:), শরণখোলা, বাগেরহাট। বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত উদ্দিন বাদশা এবং মীর সরোয়ার হোসেন (প্রতিষ্ঠাতা সদস্য, সিএসও নেটওয়ার্ক, শরণখোলা)।

 

সভাপতিত্ব করেন: সাবেরা সুলতানা, সভাপতি, বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ। সঞ্চালনা করেন: মো. কামরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক, বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামিল হোসেন মোল্লা সমবায় নীতিমালা, গঠনতন্ত্র ও সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ‘বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ’-এর সকল সদস্যকে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

তিনি আনন্দের সাথে জানান যে, প্রস্তাবিত বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে ৮০ শতাংশ অগ্রগতিতে রয়েছে এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। পরিশেষে সভাপতি সাবেরা সুলতানার দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক চঞ্চল দাস (৩২)গুরুতর আহত হয়েছেন। আহত অন্যদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক জাহিদ (১৭) ও আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসা ধীনে চঞ্চল দাস হাসপাতালে ভর্তি রয়েছে। হাত ও পা ভেঙে যায়। শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। এ বিষয়ে এ বিষয়ে এক পথচারী জানান, মোটরসাইকেল ও অটো বোরাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি পথে মধ্যে ভেঙে চুরে যায় মোটরসাইকেল ড্রাইভার গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, যাত্রীরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার বাড়িতে চলে যায়।

নালিতাবাড়ীতে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান : দেশপ্রেম ও আত্মত্যাগ ‘ শিরোনামে পাঠচক্র

শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

 

‘ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান : দেশপ্রেম ও আত্মত্যাগ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৭তম আসরে শিক্ষক শঙ্করী পাঠক এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতিমান মানিক কুমার সাহা, শিক্ষক পূজা সরকার, শিশু শিক্ষার্থী রাজদ্বীপ, কাশফিয়া, তিথি, স্বস্তিকা পাঠক।উপস্থাপনা করেন সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি।

 

দ্বিতীয় পর্বে ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান : দেশপ্রেম ও আত্মত্যাগ’ বিষয়ে রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের পাশাপাশি সান্তাহার পৌরসভা এলাকায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আগামী ১ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় সান্তাহার স্টেডিয়ামে ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস এবং দিন দুপুর ১২টায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রি কলেজের সভাকক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা হলেন- ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম। পরবর্তী আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী একযুগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন করবেন।

সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সিজন-২ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়েরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এভাবে ধাপে ধাপে প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আগামী ৫নভেম্বর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে।

×