| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

দৌলতখানে জমি যবর দখল করার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা

দৌলতখানে জমি যবর দখল করার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা

ভোলার দৌলতখানে জমি যবর দখল করার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা।অন্যদিকে ভূক্তভোগীদের নামে গত ১৬-১০-২৫ ইং তারিখে একটি মিথ্যা মামলা দায়ের করেছে তারা।মামলা নং-০৯/২৫। অন্যদিকে ভূক্তভোগী আবদুল্লাহ তার ঘর ভাঙ্গার ক্ষয় ক্ষতি ও জমি রক্ষার অভিযোগ তুলে দৌলতখান থানায় মামলা দিতে গেলে পুলিশ সে মামলাটি নেয়নি বলে অভিযোগ করেন তারা।

 

ভূক্তভোগীদের ভিডিও বক্তব্যের অভিযোগ সূত্রে জানাগেছে, দৌলতখান উপজেলার উত্তর জনয়নগর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের কাজীর রাস্তার পাশে জৈনিক কামরুজ্জামানের কাছ থেকে সঠিক কাগজ পত্রের ভিত্তিতে ১৬ শাতাংশ জমি ক্রয় করে, মোঃ আবদুল্লাহ নামে এক ব্যক্তি। এরপর আবদুল্লাহ সে জমিতে বসবাস করার জন্য একটি টিনের ঘর নির্মান করে। কিন্তু এ জমি ও ঘরের উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা পশ্চিম জয়নগর ১নং ওয়ার্ডের মোঃ আলী আকবরের ছেলে এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলের আলোচিত চাঁদাবাজ ও ভূমিদস্যু হানিফ মেম্বারের। এর পর হানিফ মেম্বার আবদুল্লাহকে এ জমি হতে সমুলে উৎখাত করার জন্য আবদুল্লাহ সহ তার সন্তানদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশের ভয়ে এলাকা ছাড়া হয় আবদুল্লাহ ও তার ছেলেরা। এ সুযোগে ভূমি খেকো হানিফ মেম্বারের নির্দেশে তার ছেলে আক্তারের নেতৃত্বে ২০/২৫ জানের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবদুল্লাহর নির্মিত টিনের ঘরটি ভঙ্গে চুরমার করে দেয়। এবং উল্লেখিত জমিটি অন্যায় ভাবে যবর দখল করে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে তারা।বর্তমানে আবদুল্লাহ ও তার ছেলেরা পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এ ব্যপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী আবদুল্লাহ ও তার পরিবার। এলাকা ঘুরে আরো জানাগেছে, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে হানিফ মেম্বারের অন্যান্য অবৈধ বাণিজ্যের মধ্যে অন্যতম বাণিজ্য ছিলো পল্লী বিদ্যুতের খাম্বা বাণিজ্য।বাংলাবাজার পল্লী বিদ্যুতের কিছু অসাধু কমকর্তাদের সুবিধা দিয়ে সে বীরদর্পে চালিয়ে যেতো এ খাম্বা বাণিজ্য। তৎকালিন সে ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে বাংলাবাজার থেকে শুরু করে দক্ষিণদিকের বিভিন্ন জমিতে পল্লী বিদ্যুতের খাম্বা সংরক্ষণ করতো। এর বিনিময়ে সে পল্লী বিদ্যুৎ অফিস থেকে পেতো মোটা অংকের টাকা। এরই ধারাবাহিকতায় হানিফ মোম্বার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৪ নং ওয়ার্ডের কাজীর রাস্তার পাশে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কামরুজ্জামানের ক্রয়কৃত ১৬ শতাংশ জমিতে জোড়পূবক পল্লী বিদ্যুতের খাম্বা সংরক্ষণ করে।এর প্রতিবাদে জমির মালিক কামরুজ্জামান বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ করলেও কোন প্রকার সুফল মেলেনি তার ভাগ্যে। কারণ ওই সময় প্রভাবশালী ভূমিদস্যু ও চিহ্নিত চাদাবাজা হানিফ মেম্বার ওই এলাকায় একক রাম রাজত্ব চালাতো। তার কাছে জিম্মি ছিলো ওই এলাকার অফিস-আদালত ও সাধারণ জনগণ।

 

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

দৌলতখানে জমি যবর দখল করার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

দৌলতখানে জমি যবর দখল করার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

দৌলতখানে জমি যবর দখল করার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×