| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে লম্পট সবুজ

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে লম্পট সবুজ

ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে এক গৃহ বধুকে রাতের অধারে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে মোঃ সবুজ নামের এক লম্পট। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ভিক্টিম রোকসানা বেগম ভিডিও বক্তব্যে অভিযোগ করে বলেন, সে পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার স্বামী আরিফ বাস গাড়িতে চাকুরি করে বলে প্রায় রাতেই তাকে চরফ্যাশন থাকতে হয়। কিছুদিন পূর্বে সুন্দরী রোকসানার উপর কু-দৃষ্টি পরে পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সবুজের। সে প্রায়ই রোকসানাকে উত্যোক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এ প্রস্তাবে ভিক্টিম রোকসানা রাজি না হওয়াতে দিনে দিনে লম্পট সবুজ ক্ষিপ্ত হতে থাকে তার উপর। গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে রোকসানার স্বামী আরিফ চরফ্যাশন ছিলো। এ সুযোগে রাত ৩টার দিকে লম্পট সবুজ ছুরি দিয়ে দরজা খুলে রোকসানার ঘরে প্রবেশ করে। এ সময় সে রোকসানাকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে চৌকির উপর ঝাপটে ধরে। এসময় রোকসানা ডাক চিৎকার দিয়ে একটি লাঠি হাতে নিলে লম্পট সবুজ তার পায়ের জুতা ও দরজা খোলার ব্যবহৃত ছুরিটি ওই ঘরে রেখে দৌড়ে পালিয়ে যায়। এতেই ক্ষান্ত হয়নি মাদক ব্যবসায়ী লম্পট সবুজ। প্রত্যক্ষদর্শী রোকসানার প্রতিবেশী কলেজ ছাত্র মোঃ শিবির রোকসানার উপরের বক্তব্যের সত্যতা স্বীকার করে আরো জানান, তারপর দিন মনে ১১অক্টোবর মধ্য রাতে সবুজ রোকসানার ঘরে ফের প্রবেশের চেষ্টা চালায়। সেদিনও সে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। রোকসানা সবুজের কু-প্রস্তাবে রাজি না হওয়াতে, বর্তমানে সে রোকসানা, তার স্বামী ও সন্তানদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। লম্পট সবুজ জানিয়ে দিয়েছে, যেকোনো মুহূর্তে রোকসানার ঘরে মাদক রেখে তাকে প্রশাসনের কাছে ফাঁসিয়ে দেয়া হবে। এসব হুমকিতে বর্তমানে ভিকটিম রোকসানা ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ভিকটিম রোকসানা বেগম।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে লম্পট সবুজ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে লম্পট সবুজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে লম্পট সবুজ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×