| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে আড়াই ঘন্টা ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি/ডাকাতি, সড়ক দুর্ঘটনা, মাদকের বিস্তার, অবৈধ ইট ভাটা ও মাটি কেটে পুকুর খনন, সোশ্যাল মিডিয়া গুজব (টাইফয়েড টিকাদান কার্যক্রম), কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় উস্কানি, মেলা, ইসলামী মাহফিল, রাজনৈতিক সভাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সভায় নওগাঁর শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে হলে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে অংশীজনরা মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় লিপিবদ্ধ হওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপগুলো দ্রুতই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

 

সভায় গত পাঁচ বছরে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের আনুপাতিক হার তুলে ধরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান বর্তমানে সারা দেশের মধ্যে এবং গত পাঁচ বছরের তুলনায় চলতি বছর নওগাঁয় অপরাধমূলক কর্মকান্ড অনেক কম হয়েছে। তাই সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতেও নওগাঁর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গিকার ব্যক্ত করেন জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।

 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সভায় সিভিল সার্জন, সেনাবাহিনীর কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় পরিণত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল স্তরের মানুষের পারস্পরিক সহযোগিতার কোন বিকল্প নেই। জেলাবাসীকে অহেতুক কোন গুজবে কান না নিয়ে সঠিক তথ্যটি খুজে বের করে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করার আহ্বান জানান তিনি। জেলার প্রতিটি নাগরিককে আধুনিক নওগাঁ বিনির্মাণে এবং প্রতিটি স্তরে শান্তি-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানান জেলার এই প্রধান কর্মকর্তা।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×