| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ভোলায় সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ভোলায় সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর ৪নং ওয়ার্ডে এক মাদক সেবনকারী ও কথিত পাগোলের সন্ত্রাসী কার্যক্রম ও মিথ্যা মামলা থেকে অব্যাহুতি পেতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনগন। গতকাল ভোলার একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ওই এলাকার মোঃ আনিছের ছেলে নাজিম গংরা বাপ্তা মৌজায় ৫২ শতাংশ জমির মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলেন, কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যুচক্রের মূল হোতা মাদক সেবনকারী ও কথিত পাগোল মোঃ তোফাজ্জলের ছেলে সুজন গংদের। বিগত দিনে এ চক্রের লোকেরা নাজিম গংদের ভোগ দখলীয় জমি হতে সমুলে উৎখাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থেকে। এমতাবস্থায় নাজিম গংরা ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়রী করেণ। গত ২৮ নভেম্বর সুজন গংরা নাজিম গংদের সুপারী বাগানে অনাধীকার ভাবে প্রবেশ করে। এসময় সুপারী পারাকে কেন্দ্র করে বাক বিতন্ডের এক পর্যায়ে সুজন, জসিম ও মিরাজের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নাজিম গংদের উপর বেপরোয়া হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায়, নাজিম, নাজিমের বাবা, আনিছ, ভাই রিয়াজ ও স্ত্রী শিউলি বেগম গুরুতর অহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে নাজিমের বাবা আনিছের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে রেফার করে। অন্যদিকে সন্ত্রাসীরা নাজিমদের সুপারী বাগানের সকল সুপারীগুলো পেরে লুটকরে নিয়ে যায়। তাছাড়া তারা মামলার ৫নং স্বাক্ষি রিয়াজের ঘরে প্রবেশ করে ৬ বস্তা সুপারীসহ মোট ৮০ভি সুপারী ছিনিয়ে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৬৪ হাজার টাকা।

এ ব্যাপারে নাজিমের স্ত্রী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬২৯। অন্যদিকে ভূক্তভোগীদের দাবী সুজন গংরা নাটক সাজিয়ে আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে এবং আমাদের নামে সামাজিক যোগাযোগে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। আমরা এ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, সন্ত্রাসী সুজন গংরা যে বাড়িতে থাকে সে যায়গাটি স্থানীয় একটি মসজিদের সম্পত্তি। মসজিদ কমিটির আপত্তি ও অভিযোগ থাকা সত্যেও এ যায়গাটি তারা পেশী শক্তির প্রভাব খাটিয়ে যবর দখল করে রেখেছে। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের উধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনগন।

তবে এ ব্যাপারে অভিযুক্ত সুজন গংরা তাদের অভিযোগ অস্বীকার করে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ভোলায় সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ভোলায় সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ভোলায় সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×