| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

সম্মান ও মর্যাদা লাভের মাধ্যম l মুফতি নূরুল ইসলাম নাযীফ

সম্মান ও মর্যাদা লাভের মাধ্যম l মুফতি নূরুল ইসলাম নাযীফ

Oplus_131072

হযরত ইমাম মালিক (রহ.) বর্ণনা করেন—

তার কাছে এ খবর পৌঁছেছে যে, একবার হাকিম লুকমান (আঃ)-কে জিজ্ঞেস করা হয়:

‘আপনাকে কোন জিনিস এমন মর্যাদার উচ্চতায় পৌঁছে দিয়েছে?’ হাকিম লুকমান (আ.) উত্তর দিলেন-

‘সত্য কথা বলা, আমানত আদায় করা এবং প্রয়োজনীয় নয় এমন বিষয়কে পরিহার করা।’

— মুয়াত্তা ইমাম মালিক (হাদীস: ১৮১৪)

 

ব্যাখ্যা: হযরত লুকমান (আ.) বলেন, আল্লাহ তায়ালা তাঁকে যে সম্মান ও মর্যাদা দান করেছেন, তা মূলত তিনটি গুণের কারণে:

১. আমি সবসময় সত্য বলি।

২. আমি মানুষের আমানত পূর্ণভাবে আদায় করি।

৩. আমি অপ্রয়োজনীয়, ফালতু এবং প্রয়োজনীয় নয় এমন বিষয় থেকে দূরে থাকি।

 

একজন মু’মিনের ঈমানের আলো এবং তার আমলের প্রকাশ, ভালো আখলাক বা চরিত্রে ফুটে ওঠে। এই তিনটি গুণ উত্তম চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

১. সত্যবাদিতা:

কুরআন মাজীদে আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেছেন: ‘তোমরা সত্যবাদীদের সঙ্গী হও’ — (সূরা তাওবা: ১১৯)

সত্যবাদিতা শুধু চারিত্রিক সৌন্দর্য নয়, বরং এটি সমাজে বিশ্বাসযোগ্যতা ও আস্থা গঠনের মূল স্তম্ভ। এর বিপরীতে মিথ্যা নানা বিপর্যয়ের মূল উৎস।

 

২. আমানত আদায় করা:

আমানত বলতে বোঝায়—কারো দায়িত্ব, সম্পদ বা গোপন তথ্য, যেটি রক্ষা করার দায়িত্ব অন্য কারো উপর অর্পিত হয়েছে। তা হতে পারে সম্পদ, কারো সম্মান রক্ষা, কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা অথবা ন্যায়সঙ্গত সাক্ষ্য দেওয়া।

 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

‘যার মধ্যে আমানতদারি নেই, তার মধ্যে ঈমানও নেই।’ — (মিশকাত, হাদীস: ৩৫)

 

আমানত রক্ষা করা এবং যথাসময়ে তা আদায় করা হলো আমানতদারির পরিচয়; আর তা না করাকে বলা হয় ‘খিয়ানত’।

 

৩. লা-ইয়ানি (অপ্রয়োজনীয়) বিষয় বর্জন:

যেসব কাজ বা কথা, না দুনিয়াতে কোনো উপকার আনে, না আখিরাতে কোনো সওয়াব, সেসবকেই বলা হয় লা-ইয়ানি বা অপ্রয়োজনীয়। যেমন: অযথা ও কুরুচিপূর্ণ আলোচনা, দরকারহীন খেলা, যা শুধু সময় নষ্ট করে, এমন আড্ডা বা মজলিস, যেখান থেকে দ্বীন বা দুনিয়া—কোনো উপকারই পাওয়া যায় না, এসব কিছুই লা-ইয়ানির মধ্যে অন্তর্ভুক্ত।

 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

‘মু’মিনের ঈমানের পরিপক্বতার লক্ষণ হলো— সে লা-ইয়ানি (অপ্রয়োজনীয়) বিষয় পরিত্যাগ করে।’ — (তিরমিযী)

 

তবে এমন কিছু কাজ যেগুলোতে উপার্জনের সুযোগ থাকে, জীবিকা নির্বাহ সম্ভব হয় বা সমাজ-সংসারে প্রয়োজনে সাহায্য করে—সেসব বৈধ ও জরুরি কাজ ‘লা-ইয়ানি’ নয়। বরং এগুলোর প্রতি সময় দেওয়াই প্রয়োজন।

 

হযরত লুকমান (আ.) যেসব গুণের প্রতি গুরুত্ব দিয়েছেন— সত্যবাদিতা, আমানত রক্ষা এবং অপ্রয়োজনীয় বিষয় বর্জন— এসবই একজন ব্যক্তিকে আল্লাহর নিকট ও মানুষের দৃষ্টিতে সম্মান ও মর্যাদার আসনে উন্নীত করে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এ গুণাবলি অর্জনের তাওফিক দান করুন। আমীন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

সম্মান ও মর্যাদা লাভের মাধ্যম l মুফতি নূরুল ইসলাম নাযীফ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

সম্মান ও মর্যাদা লাভের মাধ্যম l মুফতি নূরুল ইসলাম নাযীফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

সম্মান ও মর্যাদা লাভের মাধ্যম l মুফতি নূরুল ইসলাম নাযীফ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×