| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শুভ জন্মদিন কবি ও সাংবাদিক হাসান ফখরুল

শুভ জন্মদিন কবি ও সাংবাদিক হাসান ফখরুল

কবি ও সাংবাদিক হাসান ফখরুল ৪ই মার্চ ১৯৯৭ সালে বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হেলাল উদ্দিন ও মাতা ফুলজান বেগমের বড় সন্তান তিনি। হাসান ফখরুল স্থানীয় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পরে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রী শেষ করেন। তিনি সাংবাদিকতাকে আঁকড়ে ধরে যুক্ত আছেন স্থানীয় উপজেলায় অবস্থিত; ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সক্রিয় সদস্য হিসেবে।

 

তিনি সামাজিক বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রাখেন। সামাজিক অবকাঠামো সুরক্ষায় বাধাগ্রস্ত করে, এমন; পরিবেশ নষ্টকারী ইটভাটা, মদ, জুয়া, দেহব্যবসার বিরুদ্ধে কলম চালান অনবরত।

 

কবি ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি বেশ ঝুকে ছিলেন। তার লেখালেখিতে অনুপ্রেরণা জোগায় কবি ফররুখ আহমদ, আল মাহমুদ, কবি নজরুল ও সুকান্ত ভট্টাচার্যের গভীর লেখনী। ১৯৭১ এর পটভূমিতে তার প্রথম কবিতা “সংগ্রাম” বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এর পর একাধারে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্রিকা ও জাতীয় ম্যাগাজিনে কবির ছড়া ও কবিতা প্রকাশিত হতে থাকে।

 

প্রথমে স্থানীয় অনলাইন ও পরে কবি দ্বীন মোহাম্মদ দুখু’র হাত ধরে জাতীয় দৈনিকে পা রাখেন। কবি নুরুল হুদা রনো সম্পাদিত জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকায় কাজ শুরু করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিকের পাশাপাশি কবি শেখ ফয়জুর রহমান সম্পাদিত অনলাইন দৈনিক জামানা’য় সাংবাদিকতা করছেন।

 

সিলেটের কবি কবির মাহমুদ ও আরও বেশ কয়েকজন কবি, ছড়াকারদের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত প্রকাশ করেন, শিশু কিশোর মাসিক ম্যাগাজিন “রক্তজবা”। মাসিক ম্যাগাজিন রক্তজবা প্রকাশকালে ভারতের বহু লেখক, কবি সাহিত্যিকের সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ ভারতেও কবির পরিচিতি ব্যাপক হারে বাড়তে থাকে। কবি তার কবিতায় প্রেম, বিরহ ও প্রকৃতির প্রতি মায়ার এক বিস্তৃত জালে বিস্তার ঘটিয়েছেন।

 

কবি তার ফাল্গুনী প্রেম কবিতায় প্রেমে পুড়ে আহত মনে লিখেছেন-

 

❝এই ফাগুনে প্রেম আগুনে, কবি পুরে ছার৷ 

হারানো সেই প্রেমের স্মৃতি, চোখে ভাসে তাঁর❞।

 

অন্য আরেক কবিতায় কবি মায়ের প্রতি নিদারুণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে লিখেছেন-

 

❝মায়ের স্মৃতি ভুলে যাব, কেমন করে আমি। 

মা যে আমার ত্রিভুবনে, সবার চেয়ে দামি❞।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শুভ জন্মদিন কবি ও সাংবাদিক হাসান ফখরুল

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শুভ জন্মদিন কবি ও সাংবাদিক হাসান ফখরুল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শুভ জন্মদিন কবি ও সাংবাদিক হাসান ফখরুল

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×