| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার উদ্দেশ্যে ‘মব’ সৃষ্টি করে হামলা: থানায় মামলার প্রস্তুতি

নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার উদ্দেশ্যে ‘মব’ সৃষ্টি করে হামলা: থানায় মামলার প্রস্তুতি

Oplus_131072

নওগাঁয় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর পরিকল্পিতভাবে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা সৃষ্টি করে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। গত শনিবার (৯ মে ২০২৬) রাত ৯টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার বিবরণ:

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাংবাদিক সাইফুল ওয়াদুদ তার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। দয়ালের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী শিবলু (পিতা: বুলবুল) তার পথরোধ করে। কোনো কারণ ছাড়াই শিবলু সাংবাদিক সাইফুল ওয়াদুদকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে আহত করে করে।

 

বিপজ্জনক পরিস্থিতি লক্ষ্য করে সাইফুল ওয়াদুদ দ্রুত তার সহকর্মী ও নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। সাব্বির আহমেদ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সন্ত্রাসী শিবলু আরও বেপরোয়া হয়ে ওঠে। সে ক্ষমতার দাপট দেখিয়ে এবং স্থানীয় কিছু উগ্র যুবককে জড়ো করে একটি কৃত্রিম ‘মব’ বা গণ-উত্তেজনা সৃষ্টি করে। এই উচ্ছৃঙ্খল জনতাকে উসকে দিয়ে সে সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার সুদূরপ্রসারী পরিকল্পনা করে বলে জানা গেছে।

 

পুলিশের হস্তক্ষেপ:

বিষয়টি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। ওসির নির্দেশে দ্রুত পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসী শিবলু ও তার সহযোগীরা পালিয়ে যায়।

 

হামলাকারীর পরিচয়:

অনুসন্ধানে জানা গেছে, ৫৫ বছর বয়সী এই সন্ত্রাসী শিবলুর নিজস্ব দুটি বাস রয়েছে এবং সে বাস মালিক সমিতির সদস্য। অর্থবিত্ত ও প্রভাবের দাপটে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতেই সে অত্যন্ত দম্ভের সাথে এই হামলা চালায় এবং উপস্থিত সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজের পক্ষে এনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে।

 

বর্তমান অবস্থা:

হামলায় গুরুতর আহত সাংবাদিক সাইফুল ওয়াদুদ বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় নওগাঁর সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আজ সোমবার (১১ মে ২০২৬) এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে নওগাঁ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

স্থানীয় সংবাদকর্মীরা অবিলম্বে এই ‘মব’ সৃষ্টিকারী সন্ত্রাসী শিবলু ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার উদ্দেশ্যে ‘মব’ সৃষ্টি করে হামলা: থানায় মামলার প্রস্তুতি

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার উদ্দেশ্যে ‘মব’ সৃষ্টি করে হামলা: থানায় মামলার প্রস্তুতি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নওগাঁয় সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার উদ্দেশ্যে ‘মব’ সৃষ্টি করে হামলা: থানায় মামলার প্রস্তুতি

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×