শেরপুরে অটোরিকশা চালক নিখোঁজের পরদিন কাঁদায় পুতে রাখা মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় কাজল মিয়া (৪২) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেন নি কাজল। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন সাপমারী এলাকার রাস্তার পাশের ধানক্ষেতে কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা জমিলা খাতুন বলেন, “গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর আসেনি। আমরা অনেক খুঁজাখুঁজি করেও পাইনি। এখন লাশ পাইলাম।”
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬
















