| ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম:

শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু

শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু

শেরপুরের নালিতাবাড়ীর বারোমারি সাধু লিওর ধর্মপল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ হাজারেরও বেশি ক্যাথলিক খ্রিস্টভক্ত এই উৎসবে সমবেত হয়েছেন। উৎসবকে কেন্দ্র করে স্থানীয়ভাবে রকমারি পণ্যের মেলা বসেছে, যেখানে শতাধিক প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকার পণ্য বেচাকেনা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

১৯৪২ সালে প্রতিষ্ঠিত ৪২ একর আয়তনের এই রোমান ক্যাথলিক ধর্মপল্লীটিকে ১৯৯৮ সালে ‘ফাতেমা রানীর তীর্থস্থান’ হিসেবে ঘোষণা করা হয়। পর্তুগালের ফাতেমা নগরীর আদলে গড়া এই স্থানে প্রতি বছরের অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার বিশেষ মূল সুরের ওপর ভিত্তি করে তীর্থ উৎসব আয়োজিত হয়ে আসছে।

উৎসবের প্রথম দিনে পুনর্মিলন ও পাপ স্বীকারের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়। রাতে মোমবাতি জ্বালিয়ে পাপ মুক্তির প্রার্থনায় আলোর মিছিল বের করেন হাজারও তীর্থযাত্রী। পাহাড়ের উঁচু-নিচু আড়াই কিলোমিটার দীর্ঘ ক্রুশের পথ অতিক্রম করে ভক্তরা এই আলোকের মিছিলে অংশ নেন।

উৎসবে কেনাকাটার জন্য বসেছে শতাধিক স্টল। উৎসবের বেচাকেনা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত ভক্ত ও বিক্রেতারা।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, তীর্থ উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পৌল কুবি বলেন, “এই তীর্থ উৎসবে কেবল খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নন, সব ধর্মের মানুষ সার্বিক সহযোগিতা করেন, যা আমাদের অসাম্প্রদায়িক সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত।”

শুক্রবার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে প্রায় ৫০ হাজার খ্রিস্ট ভক্তের এ মিলনমেলার।

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক চঞ্চল দাস (৩২)গুরুতর আহত হয়েছেন। আহত অন্যদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক জাহিদ (১৭) ও আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসা ধীনে চঞ্চল দাস হাসপাতালে ভর্তি রয়েছে। হাত ও পা ভেঙে যায়। শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। এ বিষয়ে এ বিষয়ে এক পথচারী জানান, মোটরসাইকেল ও অটো বোরাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি পথে মধ্যে ভেঙে চুরে যায় মোটরসাইকেল ড্রাইভার গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, যাত্রীরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার বাড়িতে চলে যায়।

নালিতাবাড়ীতে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান : দেশপ্রেম ও আত্মত্যাগ ‘ শিরোনামে পাঠচক্র

শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

 

‘ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান : দেশপ্রেম ও আত্মত্যাগ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৭তম আসরে শিক্ষক শঙ্করী পাঠক এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতিমান মানিক কুমার সাহা, শিক্ষক পূজা সরকার, শিশু শিক্ষার্থী রাজদ্বীপ, কাশফিয়া, তিথি, স্বস্তিকা পাঠক।উপস্থাপনা করেন সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি।

 

দ্বিতীয় পর্বে ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান : দেশপ্রেম ও আত্মত্যাগ’ বিষয়ে রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু

বাগেরহাটের শরণখোলায় উৎপাদন, আর্থিক ও সেবা খাতে সমবায় সমিতি গঠন ও নিবন্ধনের লক্ষ্যে প্রাক-নিবন্ধন, উদ্বুদ্ধকরণ সভা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২৮ অক্টোবর বুধবার বিকাল ৪:০০ টায় রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন শহীদ মিনার রোডস্থ সিএসও নেটওয়ার্ক প্রস্তাবিত ‘বলেশ্বর সমবায় সমিতি লিঃ’-এর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি: মো. জামিল হোসেন মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা (অ: দা:), শরণখোলা, বাগেরহাট। বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত উদ্দিন বাদশা এবং মীর সরোয়ার হোসেন (প্রতিষ্ঠাতা সদস্য, সিএসও নেটওয়ার্ক, শরণখোলা)।

 

সভাপতিত্ব করেন: সাবেরা সুলতানা, সভাপতি, বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ। সঞ্চালনা করেন: মো. কামরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক, বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামিল হোসেন মোল্লা সমবায় নীতিমালা, গঠনতন্ত্র ও সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ‘বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ’-এর সকল সদস্যকে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

তিনি আনন্দের সাথে জানান যে, প্রস্তাবিত বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে ৮০ শতাংশ অগ্রগতিতে রয়েছে এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। পরিশেষে সভাপতি সাবেরা সুলতানার দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

×