সোনাতলা বিদ্যালয়ে ওয়ার্ড ওয়াটসান কমিটির সভা অনুষ্ঠিত
২৬ নং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে, এ,এস,বি সংগঠনের আয়োজনে ও সিডিডির ব্যাবস্থাপনায় ওয়ার্ড ওয়াটসান কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জন জৈতিষ বাড়ৈ, ম্যানেজার, সিডিডি শরণখোলা, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, ইউপি সদস্য ১নং সোনাতলা ওয়ার্ড। উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তাহার মূল্যবান বক্তব্যের মাধ্যমে ওয়াটার স্যানিটেশন সহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, কমিটির সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬

















