ওয়ার্ড দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ নং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে, অর্থায়নের ও কারিগরি সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ ব্যাবস্থাপনায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর ব্যাবস্থাপনায় কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, ইউপি সদস্য ১ নং সোনাতলা ওয়ার্ড, শরণখোলা, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাসেল মন্ডল, সহকারিগরি কর্মকর্তা (পুষ্টি) , শরণখোলা, বাগেরহাট। মিহির বৈষ্ণব, সহকারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) কোডেক সহ উপস্থিত ছিলেন, সাংবাদিক ও ওয়ার্ড দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তাহার সমাপনী মূল্যবান বক্তব্যের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬

















