শরণখোলায় নবপল্লব প্রজেক্টের উদ্যোগে ভিটিআরটি সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় নবপল্লব প্রজেক্টের ব্যবস্থাপনায় ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি প্রদীপন সাইক্লোন সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভার আলোচ্য বিষয় হিসেবে সভায় বন নির্ভরশীল মানুষদের সচেতনতা বৃদ্ধি, পুকুর ও খাল খননের জরিপ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় তিনটি টিমের ভিটিআরটি মোট ২১ জন সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল পানির ঘাট, শরণখোলা ও তেরাবাকা টিমের সদস্যরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবপল্লব প্রকল্পের ফ্যাসিলিটেটর সি.এন.আর.এস-এর বিনয় সাহা। তিনি প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত সদস্যরা ভবিষ্যতে বন ও পরিবেশ সংরক্ষণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬

















