| ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, মুফতি মনিরকে নিয়ে বিরোধ

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, মুফতি মনিরকে নিয়ে বিরোধ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আহলে হাদিসের ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইজতেমায় মুফতি মনির উদ্দিনের অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া এলাকায় আহলে হাদিসের কেন্দ্রীয় মারকাজ মসজিদের সামনে মানববন্ধন করেছেন একটি পক্ষের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা মুফতি মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের ব্যানার ব্যবহার করে ইচাইল মীনা বাজার এলাকায় ইজতেমা আয়োজনের উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, মুফতি মনির উদ্দিনকে ইজতেমায় সম্পৃক্ত না করে আয়োজন পরিচালনা করতে হবে।

বক্তারা জানান, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে মুফতি মনির উদ্দিনকে বাদ দিয়ে ইজতেমা পরিচালনার বিষয়ে আয়োজকদের পরামর্শ দিয়েছিল। এ বিষয়ে আয়োজকেরা মুচলেকাও দিয়েছেন বলে তাঁরা দাবি করেন।

তবে তাঁদের অভিযোগ, মঙ্গলবার রাতে মুফতি মনির উদ্দিন ইজতেমার মাঠে আসার ঘোষণা দেন এবং তাঁকে কেউ বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেন। এ-সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের কেন্দ্রীয় কমিটি মানববন্ধনের ঘোষণা দেয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মুফতি মনির উদ্দিন ইজতেমাস্থলে এলে তাঁকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময় তাঁরা তাঁকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। বক্তব্যে তাঁকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়েও উত্তেজনাপূর্ণ মন্তব্য করা হয়। এ ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের কেন্দ্রীয় আমির ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী, সহকারী আমির আলহাজ আব্দুর রহমান চৌধুরী, শায়েখ মাহবুবুর রহমান, হেড আমির আব্দুল মজিদ, আজহারুল ইসলাম, আব্দুল মালেক ও জিয়াউল হকসহ অন্যরা।

ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন, ইজতেমার আয়োজক পক্ষ ও মুফতি মনির উদ্দিনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, মুফতি মনিরকে নিয়ে বিরোধ

বগুড়ার আদমদীঘিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার সাতজন মৃত শ্রমিকের পরিবারকে ৩০ হাজার টাকা করে এবং ছয়জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সহসভাপতি মনসুর আলী, বুলবুল ও টুলু, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম, ধর্মবিষয়ক সম্পাদক মুয়াজ্জিন এবং সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

সভাশেষে প্রধান অতিথি উপস্থিত থেকে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ করেন।

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, মুফতি মনিরকে নিয়ে বিরোধ

হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব।

 

এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার সরোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক আবু সুফিয়ান, মাহমুদা আকতার, ফাহমিদা নিগার ঝিনুক ও নূরে জান্নাতসহ কোমলমতি শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল শেখানো হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, মুফতি মনিরকে নিয়ে বিরোধ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে সান্তাহার পৌর যুবদল।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সান্তাহার ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল এবং মামুনুর রশিদ মামুন।

 

এ ছাড়া বক্তব্য দেন বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন ও মাহমুদুল আলম, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোহেল, জহির রায়হান শুভ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সভাপতি জবা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন ও মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেন।

 

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের অংশগ্রহণে সান্তাহার ডাকবাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে যুবদলের অগ্রগতি, দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

×