| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নালিতাবাড়ীর ১৮ স্বপ্নসারথী কিশোরী পেলেন সনদপত্র, ফুল ও মগ

নালিতাবাড়ীর ১৮ স্বপ্নসারথী কিশোরী পেলেন সনদপত্র, ফুল ও মগ

পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অফিসার সেলপ মনোতোষ কুমার পাল, কমিউনিটি অগার্নাইজার শারমিন আক্তার।

 

অনুষ্ঠানে কিশোরীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে মাহমুদা মাহজুবা সারামনি ও মিথিলা রায় প্রিয়া বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে উপজেলার ১০ টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের হাতে সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৮ বছর পার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন তোমাদের দায়িত্ব অন্যদের বাল্যবিয়ে বন্ধ করা। তিনি স্বপ্নসারথিদের স্বপ্ন বাস্তবায়ন ও ক্যারিয়ার গঠন সম্পর্কে দিক নিদের্শনা মূলক বার্তা দেন। তিনি আরো বলেন আদের নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের সব ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যেমে এগিয়ে যেতে হবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নালিতাবাড়ীর ১৮ স্বপ্নসারথী কিশোরী পেলেন সনদপত্র, ফুল ও মগ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ীর ১৮ স্বপ্নসারথী কিশোরী পেলেন সনদপত্র, ফুল ও মগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নালিতাবাড়ীর ১৮ স্বপ্নসারথী কিশোরী পেলেন সনদপত্র, ফুল ও মগ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×