শরণখোলায় ত্রৈমাসিক অভিভাবক সভা অনুষ্ঠিত
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার- কোডেক, স্বপ্নের ঠিকানা প্রকল্প শরণখোলা ব্রীজ স্কুল কর্তৃক আয়োজিত অভিভাবক সভা অনুষ্ঠিত।
অভিভাবক সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকারিয়া হোসাইন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরেশ রায়, এরিয়া ম্যানেজার, স্বপ্নের ঠিকানা প্রকল্প, ব্রীজ স্কুল কোডেক। নুরুজ্জামান বাচ্চু সুপার ভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প, ব্রীজ স্কুল কোডেক সহ উপস্থিত ছিলেন, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষক বৃন্দ।
আলোচ্য বিষয় ছিল শিক্ষার্থীরা নিয়মিত সময় মত স্কুলে আসা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জেএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষিকা ফাতিমা বেগম।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬

















